26 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » অবরোধে ট্রেন চালকদের হেলমেট পরার নির্দেশ

অবরোধে ট্রেন চালকদের হেলমেট পরার নির্দেশ

ট্রেন

বিএনএ, ঢাকা : নিরাপত্তার জন্য ট্রেন পরিচালনার সময় লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের হেলমেট পরার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পশ্চিম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বিএনপি-জামায়াতের তিন দিনব্যাপী অবরোধ কর্মসূচির সময়ে নিরাপত্তার জন্য লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ২০১৫ সালে এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের অবরোধ কর্মসূচির সময় অনেক ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টার হামলার শিকার হন। তাই, কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে।

রেল কর্মকর্তারা জানান, এ বিষয়ে অফিসিয়াল আদেশও দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পরে একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীও।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!