23 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সহিংসতা না হলে মিছিল সমাবেশে বাধা নয়: ডিএমপি কমিশনার

সহিংসতা না হলে মিছিল সমাবেশে বাধা নয়: ডিএমপি কমিশনার

সহিংসতা না হলে মিছিল সমাবেশে বাধা নয়: ডিএমপি কমিশনার

বিএনএ ডেস্ক: সহিংসতা নয় রাজনীতির সংস্কৃতি অনুযায়ী মিছিল-মিটিং সমাবেশ হবে। তাতে ডিএমপি বাধা দেয় না, দেবেও না। তবে মিছিল-মিটিং সমাবেশের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে তা কঠোর হস্তে দমন করা হবে। এ কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে কমিশনার‘স মিট দ্য প্রেসে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, রাজনীতিবিদের কাজ রাজনীতি করা। রাজনীতিতে নাক গলানো বা মাথা ঘামানো পুলিশের কাজ নয়। রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা। রাজনৈতিক দল মিটিং-মিছিল করবে, সেটা তাদের রাজনৈতিক অধিকার। সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষা করা।

কেউ রাজনীতির নাম নিয়ে যদি গাড়ি ভাঙচুর করে, আগুন দেয়, রাস্তার গাছ কেটে রাস্তা অবরোধ করে তাহলে তা হবে ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ না করলে পুলিশ সহযোগিতা করবে। কিন্তু ফৌজদারি অপরাধ করলে কঠোর হস্তে তা দমন করা হবে।

থানার সেবার মান বৃদ্ধির বিষয়ে নতুন কমিশনার বলেন, পুলিশের মূল কাজ হচ্ছে থানার কাজ। যেকোনো সমস্যায় মানুষ আগে থানায় যায়। বেশ কয়েক বছর যাবত থানাকে গণমুখী সেবামুখী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। থানায় গিয়ে জিডি ও মামলা করতে কেউ হয়রানির শিকার হয়েছেন কি না তা মনিটরিং করা হচ্ছে। থানায় কেউ গেলে প্রথমে সেইন্ট্রি ও বকসি বা মুন্সির কাছে বাধাগ্রস্ত হন। কেউ যাতে হয়রানির শিকার না হন, তা মনিটরিং করতে সিসি ক্যামেরা বসিয়েছি।

থানার প্রত্যেক ওসিকে নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেক শুক্রবার নতুন নতুন মসজিদে নামাজ পড়বেন। তাদের বক্তব্য দিতে হবে, বলতে হবে আমার থানায় সেবা নিতে কোনো টাকা লাগে না। এই বক্তব্যের পর যদি তার চক্ষুলজ্জা থাকে তাহলে তিনি আর অন্যায় করতে পারবেন না।

ডিএমপি কমিশনার বলেন, সংশ্লিষ্ট থানা এলাকায় ৪টি সরকারি নম্বর দেয়া থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে তারা ফোন রিসিভ করেন না। ব্যস্ততার কারণে যদি কেউ ধরতে না পারেন সেটা আলাদা। কিন্তু ইচ্ছেকৃতভাবে যদি কেউ না ধরেন তাহলে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, থানায় যদি না পান তাহলে ৯৯৯-এ ফোন করেন। সেখানে প্রতিদিন লক্ষাধিক ফোন আসে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার