22 C
আবহাওয়া
৮:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বাড্ডায় নারীকে পিটিয়ে হত্যা

বাড্ডায় নারীকে পিটিয়ে হত্যা


বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় জমি দখলে বাধা দেওয়ায় রুবিনা বেগম (৫০) নামের  এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  রোববার(৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাড্ডার বড় বেরাইদ এ ঘটনা ঘটে। তিনি উত্তর বাড্ডার বড় বেরাইদ ৪২ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।

নিহতের ছেলে আবুল কাসেম অভিযোগ করে বলেন, সহিবুল তার দুই ছেলে বাদশাহ ও ফয়সালসহ চার-পাঁচজন মিলে আমাদের জমি দখল করতে আসেন। এসময় মা বাধা দিলে তাকে লাঠি ও রড দিয়ে আঘাত করেন। আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢ়ামেক হাসপাতলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল হাকিম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!