বিএনএ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের ৪ সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তার আওতাধীন বন্দরগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অপরদিকে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সাধারণ মানুষ ও নৌযান চালকদের আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রেখে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

