27 C
আবহাওয়া
১০:৫০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মেয়াদােত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে মেয়াদােত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে মেয়াদােত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর মোহরায় মূল্যতালিকা না থাকা, মেয়াদউত্তীর্ণ ও নকল পণ্য বিক্রয় করার অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার। শনিবার (৩১ আগস্ট) নগরীর কাজীর হাট বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। সাথে ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার। উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও ব্যবসায়িক নেতারাও।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আমরা মূল্যতালিকা না থাকা, মেয়াদউত্তীর্ণ ও নকল পণ্য বিক্রয় করায় ৩ প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা