28 C
আবহাওয়া
৬:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)

বিএনএ ডেস্ক: ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজারে বেশি প্রার্থী। বুধবার রাতে লিখিত পরীক্ষার ফল প্রস্তুত করে টেলিটককে পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রাত থেকেই উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠানো হচ্ছে। এনটিআরসিএর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, আমরা অনেক রাতে টেলিটককে ফল প্রস্তুত করে পাঠিয়েছি। তারা ফল প্রকাশ করবে ও প্রার্থীদের এসএমএস পাঠাবেন। তাদের প্রস্তুতির একটি বিষয় আছে। আশা করছি, রাতেই তারা প্রার্থীদের এসএমএস পাঠাবেন ও ফল প্রকাশ করবেন।

উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। এছাড়া ফল প্রকাশের পর http://ntrca.teletalk.com.bd/result/ এই লিংকে প্রবেশ করে প্রার্থীরা ফলাফল দেখতে পারবেন। নির্ধারিত স্থানে রোল নম্বর ও পরীক্ষা নির্বাচন করে দেখা যাবে ফলাফল।

গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী। এর আগে বিজ্ঞপ্তি দেওয়ার দীর্ঘ ৩৪ মাস পর গত ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলের ভিত্তিতে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ। ২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ প্রদান করত। সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা