26 C
আবহাওয়া
৪:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে সোনাইমুড়ী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

নোবিপ্রবিতে সোনাইমুড়ী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি


বিএনএ, নোবিপ্রবি : আগামী এক বছরের জন্য নতুন পরিচালনা কমিটি প্রকাশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত আঞ্চলিক সংগঠন ‘সোনাইমুড়ী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’।

বুধবার (৩১ আগস্ট) ৩১ জন সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটির তালিকা প্রকাশ করে সংগঠনটি। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহরাব হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুবুল হাসান মিনহাজ।

এছাড়া নতুন পরিচালনা কমিটিতে সহ-সভাপতি হিসেবে আসিফ আল মাহমুদ, মোহাম্মদ ইসরাফিল, মারজিয়া হক, মো. আবু নোমান, আফরুজা আক্তার মিলি, সুমাইয়া সুলতানা দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রহমান, সালমান রহমান, সোলেইমান সুমন, নুহাশ ওয়াহিদ নিলয়, কামরুল ইসলাম, আহমেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক হিসেবে নাজমুল হাসান রায়হান, আব্দুর রহমান সাকিব, মাহিমা আক্তার মাহি, দপ্তর সম্পাদক হিসেবে মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক হিসেবে নাঈমুল হক, অর্থ সম্পাদক হিসেবে সানজিদা আক্তারসহ বিভিন্ন পদে মোট ৩১ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

নবগঠিত পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  মাহবুবুল হাসান মিনহাজ বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজের সংগঠনের উন্নয়নে কাজ করবো। সংগঠনে সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ধরে রাখতে এবং সংগঠনকে সক্রিয় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো।’

নতুন পরিচালনা কমিটির সভাপতি মেহরাব হোসেন মজুমদার বলেন, ‘সোনাইমুড়ী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তার যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করবো। সংগঠনটি আমাদের একটি পরিবার। পরিবারের সকল সদস্যকে সাথে নিয়ে পথ চলবো।’

বিএনএ নিউজ/ শাফি মাহবুব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের