25 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » হাজারীবাগে বটতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

হাজারীবাগে বটতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, ঢাকা : রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকায় বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সোয়া এক ঘণ্টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। আর সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার খবর পেয়েছি।

তিনি আরও জানান, হাজারীবাগের বটতলা বাজার এলাকার বস্তিতে আগুন লেগে তা কয়েক ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আরও আটটি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা