বিএনএ, স্পোর্টস ডেস্ক : ফিফা তাদের প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা ও তহবিল বাড়াতে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (FFE) নামে নতুন একটি অঙ্গপ্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ফিফাই এর মূল দায়িত্বে থাকবে এবং ২১ শতাংশ শেয়ার বেসরকারি খাতে বিক্রি করে ৪২০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে।
ফিফার এই বিতর্কিত পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপ বয়কটের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে উয়েফাভুক্ত ৫৫টি দেশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক জরুরি ভার্চুয়াল বৈঠকে উয়েফা এই নজিরবিহীন সিদ্ধান্ত নেয়।
প্রস্তাবটি কার্যকরের জন্য এখনো ফিফা কাউন্সিল ও সংখ্যাগরিষ্ঠ সদস্যদেশের অনুমোদনের প্রয়োজন থাকলেও, উয়েফার বয়কট সিদ্ধান্ত বহাল থাকলে ব্রাজিলে হতে যাওয়া নারী বিশ্বকাপ এবং ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ বড় ধরণের অনিশ্চয়তার মুখে পড়বে। এই কঠোর অবস্থান ফিফা প্রশাসনের ওপর বিশাল মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক চাপ তৈরি করেছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

