26 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার

টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে পাহাড়ের খাদে পড়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। হাতিটির বয়স আনুমানিক ৮-১০ বছর হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। শনিবার (১৮ জানুয়ারি) সকালে টেকনাফ হ্নীলা বিটের পাহাড়ি ছড়ার খাদ থেকে হাতিটাকে  মৃত অবস্থায় পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।

তিনি জানান, শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়। এর বয়স আনুমানিক ৮-১০ বছর হতে পারে। পরে সেটি সুরতহাল করে পাহাড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর