25 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে আহত শ্রমিকের মৃত্যু

বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে আহত শ্রমিকের মৃত্যু

বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে আহত শ্রমিকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীতে দলছুট এক বন্য হাতির আক্রমণে আহত লেবু বাগান শ্রমিক বিধান দে (৪৮) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ৪র্থ তলায় নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) ১২ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক বিধানকে মৃত ঘোষণা করেছেন বলে জানিয়েছেন তার মামা নির্মলেন্দু দে।

বিধান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামের মৃত ঝুনুরাম দে’র ছেলে। তার দুই ছেলে রয়েছে।

জানা গেছে, গত ২৫ জুলাই দুপুর আড়াইটার দিকে জৈষ্ঠ্যপুরা পাহাড়ের দো-চাইল্যা নামক স্থানে লেবু বাগানে কাজ শেষে বাড়ি আসার পথে একটি বন্য হাতি বিধান দে-সহ ৪ শ্রমিককে আহত করে। তাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠান।

এদিকে, বিধান দে’র বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা ও শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!