28 C
আবহাওয়া
৫:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা

বিএনএ, রাজশাহী: রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন পুলিশ সদস্য আহত হননি। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে নগরীর মহিষবাথান এলাকায় এ ঘটনা ঘটে। পরে আশেপাশে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। হামলার শিকার হওয়া পিকআপটি নগরীর রাজপাড়া থানা পুলিশের।

পুলিশ জানায়, কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজশাহীর আদালতের সামনে সমাবেশ করার একটি তথ্য ছিল। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয়, আদালত চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়ে ছিল। বিকেল পৌনে ৩টার দিকে মহিষবাথানের একটি গলি সড়কের ভেতর দিয়ে পুলিশের টহল গাড়িটি আসছিল। এ সময় দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত না হলেও গাড়ির সামনের কাঁচ ভেঙে গেছে।

এ সময় আত্মরক্ষায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করে। বিকেল ৪টা পর্যন্ত পাঁচজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় রয়েছেন। আটকের বিষয়টি পরে জানানো হবে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা