27 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ফেসবুক খুলবে কবে জানা যাবে আজ

ফেসবুক খুলবে কবে জানা যাবে আজ

facebook

বিএনএ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কবে খুলবে তা বুধবার (৩১ জুলাই) জানা যাবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ফেসবুক কবে খুলবে জানতে চাইলে পলক বলেন, ‘বুধবার বেলা ১১টার পর জানাতে পারব। টিকটক, ইউটিউব ও ফেসবুকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাদের। এরই মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, তারা উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে চায়। তবে ফেসবুক ও ইউটিউব কোনো জবাব দেয়নি।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আগামীকাল সকাল ৯টা, ১০টা ও বেলা ১১টায় এই তিন প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার চিঠি দেওয়া হয়েছে। তাই আগামীকাল বেলা ১১টার পর, তাদের কাছ থেকে ব্যাখ্যা এলে তা বিশ্লেষণ করে এবং না পেলেও, আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানাতে পারব।’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক সহিংসতার পর এক পর্যায়ে দেশের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। টানা ৫ দিন পর গত ২৩ জুলাই প্রথমে ব্রডব্যান্ড এবং পরে মোবাইল ইন্টারনেট চালু হয়। তবে ফেসবুক ও টিকটক বন্ধই থাকে। এই দুই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকলেও ভার্চুয়াল পার্সোনাল নেটওয়ার্ক বা ভিপিএন অ্যাপ ব্যবহার করে অনেকেই ফেসবুক ব্যবহার করছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা