26.4 C
আবহাওয়া
৫:৩০ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপিকে মোকাবেলায় মাঠে নামছে ১৪ দল

বিএনপিকে মোকাবেলায় মাঠে নামছে ১৪ দল


বিএনএ, ঢাকা: বিএনপি ও তাদের সহযোগীদের মোকাবেলায় এবার মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ঘোষণা করবে এই জোট। ২ আগস্ট (বুধবার) থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা আয়োজন থাকবে।

সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবনে ১৪ দলের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

তিনি বলেন, আগামী ২ আগস্ট থেকে আমরা (১৪ দল) মাঠে নামব। ৭ দিনের কর্মসূচি আছে। আগামীকাল কর্তৃপক্ষের কাছে দেব। অনুমোদন সাপেক্ষে সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে।

আমির হোসেন আমু বলেন, বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলছে। সাংবিধানিক ধারা ব্যাহত করে অন্যধারা প্রবর্তন করতে চায় তারা। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক মানব। কিন্তু সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সুযোগ দেব না।

বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?