30 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

বিএনএ, ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৯৪ জন। এ নিয়ে সারা দেশে চলতি বছর মোট ৫১ হাজার ৮৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (৩০ জুলাই) একদিনে ২ হাজার ৭৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ।

ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৯৪ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ১৬৮ জন ও ঢাকার বাইরের ১ হাজার ৫২৬ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯ হাজার ২০০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২২ হাজার ৬৩২ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ১৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩ হাজার ৯৯৩ জন এবং ঢাকার বাইরের ১৮ হাজার ২০২ জন।

দেশের ইতিহাসে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। এর আগের বছর ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। মৃত্যু হয় ১০৫ জনের।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত