27 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে আজ মুখোমুখি দুই দল

রাজধানীতে আজ মুখোমুখি দুই দল

বিএনপি

বিএনএ ডেস্ক: রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজধানীতে সোমবার (৩১ জুলাই) আবার মুখোমুখি অবস্থান নিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে বিএনপি সমাবেশ করলেও ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচি নেয়নি, তারা মহানগরীর সব থানা ও ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে।

সরকার পতনের এক দফা দাবিতে আজ সারাদেশে জনসমাবেশ করবে বিএনপি। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সমমনা অন্য দলগুলোও একই কর্মসূচি পালন করবে।

মির্জা ফখরুল কর্মসূচি ঘোষণা করে বলেন, শনিবার রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। এর প্রতিবাদে দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি পালন করা হবে। রোববার প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম। কিন্তু এদিন সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দেয়। তাই তাদের মতো একই দিনে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি করতে চাইনি।

তবে আজ আওয়ামী লীগ শান্তি সমাবেশের মতো পাল্টা কর্মসূচি ঘোষণা না করলেও রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে মহানগরীর সব থানা ও ওয়ার্ডে নেতাকর্মীর ‘সতর্ক অবস্থান’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর আগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছিল। তবে গতকাল তা স্থগিত করা হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেছেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি এখনও সমাবেশ করার উপযোগী না হওয়ায় পূর্ব ঘোষিত শান্তি সমাবেশ স্থগিত করেছেন তারা। তবে এই দিন নেতাকর্মীরা থানা ও ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী