24 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজে আম্পায়ার থাকছেন যারা

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজে আম্পায়ার থাকছেন যারা

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজে আম্পায়ার থাকছেন যারা

বিএনএ, স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজের জন্য ম্যাচ কর্মকর্তাদের  নাম ঘোষনা করা হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজে পাঁচ জন ম্যাচ কর্মকর্তা হিসেবে  দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশি পাঁচ কর্মকর্তা  হলেন- শরফুদ্দৌলা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, গাজী সোহেল ও নিয়ামুর রশিদ রাহুল।

সিরিজে সর্বোচ্চ ৩টি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিসিসি প্যানেল ভুক্ত দুই আম্পায়ার সৈকত ও মুকুল।

২টি করে ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আইসিসির প্যানেলভুক্ত অন্য দুই আম্পায়ার তানভীর ও সোহেল। আর সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রাহুল।
আগামী ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত ও মুকুল। টিভি আম্পায়ার থাকবেন সোহেল ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর।

পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এই চার ম্যাচে রোটেশন পদ্ধতিতে ম্যাচ রেফারি, অনফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ের দায়িত্ব পালন করবেন রাহুল ছাড়া অন্য চারজন। পাঁচ ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন রাহুল।

সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে