29 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বাসায় ডাকাতি

গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বাসায় ডাকাতি


বিএনএ, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বেলতলী এলাকায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) রাত তিনটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (৩০ মে) রাত তিনটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত ডিআইজি এম এ জলিলের বাবা আব্দুল বাতেন জানান, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী এলাকায় তিনি ও তার স্ত্রী বসবাস করেন। তাদের ছেলে এম এ জলিল সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) হিসেবে কর্মরত আছেন।

তিনি আরও জানান, ১৪/১৫ জনের একদল ডাকাত কালো পোশাক পড়ে তাদের বাড়িতে হানা দেয়। এক পর্যায়ে তাদের আধাপাকা বাড়ির ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ডাকাত সদস্যরা।  এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে ঘরে থাকা প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ১৮ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) এম এ জলিল তাদের বাড়িতে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেন।

মাওনা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট