28 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে মারা গেলেন গুলিবিদ্ধ চেয়ারম্যান আতুমং মারমা

রাঙামাটিতে মারা গেলেন গুলিবিদ্ধ চেয়ারম্যান আতুমং মারমা

রাঙামাটিতে মারা গেলেন গুলিবিদ্ধ চেয়ারম্যান আতুমং মারমা

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা (৫১) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান বলে নিশ্চিত করেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তনচংগ্যা।

তিনি বলেন, আতুমং আহত হওয়ার পর থেকেই চট্টগ্রামে চিকিৎসাধীন ছিল। রাতে তার সাথে থাকা ওয়ার্ড মেম্বার ও স্বজনরা ফোন করে জানিয়েছেন তিনি সেখানেই মারা গেছেন।

জানা যায়, এর আগে মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১ টায় ইউনিয়নের বড়থলী পাড়ায় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সময় তিনি বড়থলী পাড়ার একটি বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা চেয়ারম্যানকে উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে পরের দিন সকালে রুমা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ সময় ইউপি চেয়ারম্যান আতুমং মারমার সাথে কথা হলে তিনি তার ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ওয়াইবা ত্রিপুরা গুলি করেছেন বলে অভিযোগ করেন। তবে কি কারণে এই হামলা করা হয়েছে তিনি তা তাৎক্ষণিক জানাতে পারেননি।

উল্লেখ্য, গত ২২ মে বাংলাদেশ নিউজ এজেন্সিতে (বিএনএ) ‘রাঙামাটিতে চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা