27.3 C
আবহাওয়া
৪:২৩ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ফরিদপুরে মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু

বিএনএ, ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি সেতুর নির্মাণকাজের সময় মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের মোল্লারহাটের মো. জাবেদ (২৯), ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার অন্তর (২৮) ও কৈজুরী এলাকার জুলহাস (২৭)।

সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কয়েক দিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। সেই মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ