29 C
আবহাওয়া
২:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নাট্য নির্মাতা মোহন খান আর নেই

নাট্য নির্মাতা মোহন খান আর নেই


বিএনএ, ঢাকা : নাট্যনির্মাতা মোহন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহন খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

তিনি জানান, ডিরেক্টর’স গিল্ডের সম্মানিত সদস্য, কথাসাহিত্যিক, নাট্যকার ও নাট্য  নির্মাতা মোহন খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫বছর।

তিনি আরো জানান, বুধবার বাদ জোহর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গণে মোহন খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মোহন খান অনেক দিন ধরে ব্রেন টিউমার জটিলতায় ভুগছিলেন। বেশ কিছু দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। খানিকটা সুস্থ হওয়ার পর সম্প্রতি তিনি বাসায় ফিরেছিলেন। আবার অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই নির্মাতা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী