23 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজী গ্রুপের বিরুদ্ধে প্রাইম ব্যাংকের জয়

গাজী গ্রুপের বিরুদ্ধে প্রাইম ব্যাংকের জয়

গাজী গ্রুপের বিরুদ্ধে প্রাইম ব্যাংকের জয়

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছে তামিমের প্রাইম ব্যাংক। সোমবার (৩১ মে) বিকেএসপির তিন নম্বর মাঠে দুই দল মুখোমুখি হয়।

বৃষ্টির কারণে খেলা গড়ায় ১২ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজুর রহমানের গতি আর নাইম হাসানের অফস্পিনে বিভ্রান্ত গাজী গ্রুপ ৫ উইকেটে ৯১ রান তুলতে সক্ষম হয়।

৯২ রানের জয়ের লক্ষে খেলতে নামা প্রাইম ব্যাংকের হয়ে চমক দেখান তামিম। যতক্ষণ ক্রিজে ছিলেন তান্ডব চালিয়ে গেছেন। ২২ বলে ৪৬ রান তুলে আউট হন। প্রাইম ব্যাংক দলকে ৭ উইকেট আর ১৬ বল হাতে রেখে জয় তুলে নেয়।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ: ১২ ওভারে ৯১/৫ (মেহেদি ১৬, সৌম্য ১৪, জাকির ২৬*, মাহমুদউল্লাহ ৫, আরিফুল ৬, আকবর ৬, মুমিনুল ১৩* ; নাহিদুল ২-০-১৯-০, শরিফুল ৩-০-২৭-১, মুস্তাফিজ ৩-০-২১-২, নাঈম ২-০-১২-২, নাজমুল অপু ২-০-১০-০)।

প্রাইম ব্যাংক:  ৯.২ ওভারে ৯২/৩ (তামিম ৪৬, এনামুল ৫, রনি ২৫, মিঠুন ৮*, রকিবুল ৫*; নাসুম ২.২-০-২৩-০, মেহেদি ৩-১-১৮-২, নাহিদ ১-০-১৪-০, সঞ্জিত ১-০-১২-০, মুকিদুল ১-০-১৬-০, মাহমুদউল্লাহ ১-০-৮-১)।

ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: তামিম ইকবাল।

 

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা