30 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশে একদিনে করোনায় মৃত্যু ৩৬ জন

দেশে একদিনে করোনায় মৃত্যু ৩৬ জন

চট্টগ্রামে করোনা : ৫ জনের প্রাণহানি, সংক্রমিত আরও ১৯৮

বিএনএ, ঢাকা : মহামারি করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬১৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৭১০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫৪০ জনে। সোমবার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৭৮ জনের। শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ।

এর আগে রোববার (৩০ মে) আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৪ জন মারা যান এবং ১ হাজার ১৪৪ জনের করোনা শনাক্তের কথা জানায় অধিদপ্তর।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (৩১ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও সাড়ে ৮ হাজার মানুষ এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯ হাজার। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৫৬ হাজার ৬০২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ১০ লাখ ২৪ হাজার ৩৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৩১ লাখ ১৪ হাজার ৭৪৮ জন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ