বিএনএ, বান্দরবান : বান্দরবান আইনজীবি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু জাফর। মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে অ্যাডভোকেট আবুল কালাম ৬২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন । এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইলিয়াছুর রহমান পেয়েছেন ৬০ ভোট।
অন্যদিকে ৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট মো. আবু জাফর এবং একই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোর্শেদ আলম পেয়েছেন ৫০ ভোট।
এ ছাড়া অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে কাজী সালাউদ্দিন কাদের চৌধুরী প্রিন্স, অর্থ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম এবং পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট শাহনেওয়াজ চৌধুরী নির্বাচিত হয়েছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট বাসিত খোন্দাই মার্মা, আইটি সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জিয়াউল হক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি কার্যকরী সদস্য হিসেবে রাজীব চন্দ্র, উসাই মার্মা এবং আবদুল্লাহ আল মামুন মুন্না নির্বাচিত হয়েছেন।
এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বান্দরবান জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১২৬ জন ভোটারের মধ্যে ১২২ জন ভোটার ভোট প্রদান করেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

