21 C
আবহাওয়া
২:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে ভাই-বোন গুলিবিদ্ধ

রোহিঙ্গা ক্যাম্পে ভাই-বোন গুলিবিদ্ধ


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার রেজিস্ট্রেট রোহিঙ্গা ক্যাম্পে ‘ডাকাত কামাল’ গ্রুপের সদস্যরা ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের বাড়িতে হামলা চালিয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন ব্যবস্থাপনা কমিটির সদস্যের ভাই ও বোন।

শুক্রবার ভোরে ‘ডাকাত কামাল, গ্রুপের সক্রিয় সদস্য মোহাম্মদ আলম লালা, সাদ্দাম হোসেন সহ ৮/১০ অস্ত্রধারী ক্যাম্প কমিটির সদস্য সৈয়দ আহমদ (৫২) এর ঘরে এ হামলা চালায়।

এতে আহত মো. রফিক (২৭) ও রোজিনা আক্তার (৩২) কে ক্যাম্প সংলগ্ন আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য এপিবিএন এর ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ড. হাসান বারী নূরের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, ভোরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এর এইচ ব্লকে সৈয়দ আহমদের ঘরে ৮/১০ অস্ত্রধারী সন্ত্রাসীরা আনুমানিক ৮/১০ রাউন্ড গুলি বর্ষণ করে। এসে ২ জন গুলিবিদ্ধ হয়েছে বলে নানাভাবে জেনেছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেন নি।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, এর সাথে জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত ১৮ টি হত্যাকাণ্ড হল। চলতি মার্চে খুন হয়েছে ৯ জন।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী