31 C
আবহাওয়া
২:১৮ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নিউ মার্কেটে সংঘর্ষে আহত ১৫

নিউ মার্কেটে সংঘর্ষে আহত ১৫


বিএনএ, ঢাকা : রাজধানীর ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৫ ছাত্র আহত হয়েছেন। বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন- মো.কায়েস (২৩), জসিম উদ্দিন (২৩), মোহাম্মদ সুৃৃজন (২৪), খোকন (২৩), রুবেল (২৪), মামুন (২৩), শিহাব(২২), কবির হোসেন সুজন(২২), সুরুজ(২৪), রাসেল(২৩), মেহেদী (২৪), মাসুদ (২৩), জহিরুল (২৪), নিয়ন (২৩)ও মামুনুর রশিদ (২৪)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৫ জন ছাত্র আহত অবস্থায় জরুরি বিভাগে আসেন। তাদের কয়েক জনের হাতে ও পায়ে আঘাত রয়েছে।তবে তাদের অবস্থা গুরুতর না।

তিনি আরও জানান, আহতরা কোন কলেজের ছাত্র এটা এখনো জানা যায়নি। সংঘর্ষের বিষয়ে কথা বলতে গেলে আহতদের কেউ কথা বলতে রাজি হয়নি।এদিকে বুধবার (৩০ মার্চ) রাতে দিকে ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কী কারণে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, এখনো তা পুলিশ জানাতে পারেনি।

ঘটনাস্থল থেকে হাসপাতালে আসা এক ব্যক্তি জানান, সংঘর্ষের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার