28 C
আবহাওয়া
৬:৫৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২১, ২০২৬
Bnanews24.com
Home » কঙ্গোতে খনি ধসে নিহত ২০০

কঙ্গোতে খনি ধসে নিহত ২০০


বিএনএ, বিশ্বডেস্ক : কঙ্গো প্রজাতন্ত্রের  পূর্বাঞ্চলে একটি খনি ধসে অন্তত দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।  উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি কলটান খনিতে এ দুর্ঘটনা ঘটেছে।গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই খনিতে বুধবার ধস নামে।

উত্তর কিভু প্রদেশের বিদ্রোহী-নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা রয়টার্সকে বলেন, ‘এই ভূমিধসে খনি শ্রমিক, শিশু ও বাজারে আসা নারীদেরসহ দুই শতাধিক মানুষ হতাহত হয়েছেন। অল্প সময়ের ব্যবধানে কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও তাদের অনেকেই গুরুতর আহত হয়।

রুবায়া খনি থেকে বিশ্বের মোট কলটানের প্রায় ১৫ শতাংশ উৎপাদিত হয়। কলটান থেকে ট্যানটালাম তৈরি করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযান ও গ্যাস টারবাইনের মতো উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়। স্থানীয় শ্রমিকেরা এখানে হাতে খুঁড়ে খনিজ উত্তোলন করে দৈনিক আয় মাত্র কয়েক ডলার আয় করেন।

২০২৪ সাল থেকে খনিটি রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ