18 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

বিএনএ, কেরানীগঞ্জ : ঢাকার (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ কামাল শেখ  (৫৫) নামে এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শুক্রবার(৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার  দিকে এই ঘটনাটি ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো.সোহেল রানা জানান, সকালে  দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামাল । পরে আমরা কারা কর্তৃপক্ষে নির্দেশে কারা হাসপাতালে নেওয়া হয় । সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,কামাল শেখ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন  তার হাজতি নাম্বার ৩১১৭/২৫। মৃতের গ্রামের বাড়ী ঢাকার দোহারের চরকুসাইর চর দেহ ভোগ এলাকার শেখ রবিউল্লাহর ছেলে । তবে কি মামলায় আটক ছিলেন এই বিষয়ে কিছু জানাতে পারিনি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি  আরও জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা