23 C
আবহাওয়া
১:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছাদ থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

রাজধানীতে ছাদ থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ধলপুরের পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে ফারদিন আহমেদ আব্দুলাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার ( ৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ফারদিন নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার বারদী এলাকার মহিবুর রহমানের ছেলে। বর্তমানে তারা যাত্রাবাড়ীর ধলপুরে ভাড়া থাকত পরিবারটি ।

মৃত শিশুর মা মোসলেমা বেগম জানান, আমার এক ছেলে এক মেয়ের মধ্যে ফারদিন ছিল ছোট। ফারদিনের বাবা যাত্রাবাড়ী এলাকায় একটি কাপড়ের দোকানের কর্মচারী। আমরা চলতি মাসে ধলপরের ওই বাড়ির তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে এসেছি। প্রতিদিনের মতো আজকেও শিশু ফারদিন কে নিয়ে পাঁচ তলার ছাদে কাপড় শুকাতে যাই। বাড়িওয়ালা প্রথমেই বলেছিল ছাদে কিন্তু রেলিং নেই। শিশু নিয়ে ছাদে গেলে সাবধানে থাকবেন। কিন্তু ফারদিন কান্নাকাটি করলে তাকে কোল থেকে নামিয়ে আমি কেবল কাপড় শুকাচ্ছিলাম। পিছনে তাকিয়ে দেখি আমার ফারদিন নাই। পরে আমি এদিক ওদিক তাকিয়ে দেখি নিচে পড়ে আছে আমার ফারদিন। চোখের পলকেই সে নিচে পড়ে গেছে। কেন ওই আমার কোলের থেকে নামলো আহারে ভাই মাত্র কয়েক সেকেন্ডের জন্য হঠাৎ কি থেকে কি হইয়া গেল। এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে শিশু ফারদিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা