28.4 C
আবহাওয়া
১০:৪৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের আগ্রাবাদে পে-পার্কিং চালু হচ্ছে

চট্টগ্রামের আগ্রাবাদে পে-পার্কিং চালু হচ্ছে

মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম:  চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শিগগির অবৈধ দখলে থাকা ফুটপাত উদ্ধার এবং নগরীতে যানবাহনের শৃঙ্খলা আনতে পে-পার্কিং চালু করবে।

মঙ্গলবার(৩০ জানুয়ারি ২০৪) নগরীর থিয়েটার ইন্সটিটিউটে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর নির্বাচিত ষষ্ঠ পরিষদের ৩৬তম সাধারণ সভায় মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে মেয়র বলেন, নগরীর ফুটপাত দখল জনগণের জন্য অসহনীয় হয়ে গেছে। দখল হওয়া ফুটপাত উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার পাশাপাশি শীঘ্র পে-পার্কিং চালুসহ বহুমুখী পদক্ষেপ নেয়া হবে।

রিকশা চলছে ৩ লক্ষাধিক, লাইসেন্স ৯৫ হাজার

সভায় চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক বলেন, রাস্তা, ফুটপাত যাতে বেদখল না হয় সেজন্য পুলিশের সহযোগিতা প্রয়োজন। নগরীর যানজট কমাতে আমরা আগ্রাবাদে পরীক্ষামূলকভাবে পে-পার্কিং চালু করছি। নগরীতে ৭৫ হাজার রিকশার লাইসেন্স আছে, আরো ২০ হাজার লাইসেন্স প্রক্রিয়াধীন আছে। কিন্তু রিকশা চলছে ৩ লক্ষাধিক। নগরীর মূল সড়কে রিকশা বন্ধের উদ্যোগ নেয়া হবে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু