24 C
আবহাওয়া
৩:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শ্যালকের দায়ের কোপে দুলাভাই খুন

শ্যালকের দায়ের কোপে দুলাভাই খুন

খুন

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে শ্যালকের দায়ের কোপে আব্দুস সাত্তার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে শ্যালক আলামিন মিয়া (৩৫) পলাতক রয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার আতকাপাড়া এলাকায় এই ঘটনা ঘটনা। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুস সাত্তার ওই এলাকার মৃত সামির উদ্দিনের ছেলে। শ্যালক আলামিন একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। নিহত আব্দুস সাত্তার সম্পর্কে আলামিন মিয়ার দুলা ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘাতক আলামিন মানসিক রোগী। গত ৮ বছর যাবত সে শিকল বন্দি অবস্থায় ছিল। গত ৫ মাস যাবত চিকিৎসা চলায় তার বাধন খুলে দেয়া হয়। ঘটনার দিন আব্দুস সাত্তার ভাত খাচ্ছিলেন। এসময় অতর্কিতভাবে শ্যালক আলামিন পিছন থেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি মাহমুদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আলামিন মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী