23 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহবুব -ইমাম

চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহবুব -ইমাম

চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহবুব - ইমাম

বিএনএ,চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় যা চলে দুপুর দেড়টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সহকারী প্রক্টর জিয়াউল ইসলাম।

এতে মোট ৭টি পদের বিপরীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ৪ জন। সভাপতি পদে জয়লাভ করেছে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব এ রহমান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমাম ইমু।

এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুমান হাফিজ এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলানিউজ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আজহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের ৭ পদের বিপরীতে এবার নির্বাচনে অংশ নিয়েছে ১১ জন প্রার্থী।

কমিটির অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন:

যুগ্ম সাধারণ সম্পাদক পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন মহানগর নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইফতেখারুল ইসলাম সৈকত ও বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নবাব আব্দুর রহিম অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে যুগান্তর এর প্রতিনিধি মো. রোকনুজ্জামান । কার্যনির্বাহী সদস্য পদে ভোরের ডাক প্রতিনিধি তামিম আহমেদ শরীফ।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এস এ এম জিয়াউল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন চবিসাসের সাবেক সভাপতি বায়েজিদ ইমন।

বিএনএ/ সুমন বাইজিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে