28 C
আবহাওয়া
১১:০৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » করোনা, বিশ্বে মৃত্যু ও আক্রান্ত কমেছে

করোনা, বিশ্বে মৃত্যু ও আক্রান্ত কমেছে

করোনা, বিশ্বে মৃত্যু ও আক্রান্ত কমেছে

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত একদিনে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে ৫ হাজার ৭৮২ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা ৫৬ লাখ ৮১ হাজার ২১৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে  ২১ লাখ ১২ হাজার ২৭৯ জন। এ নিয়ে নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৩৭৮ জনে দাঁড়ালো।

সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৪৪৮ জন। মারা গেছে ১২৭ জন। রাশিয়ায় মৃত্যু ৬১৭ জন। সংক্রমিত হয়েছে ১ লাখ ২১ হাজার ২২৮ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৯৬ হাজার ৯৫৪,মৃত্যু ৩২৯। তুরস্কে আক্রান্ত ৮৮ হাজার ১৪৫, মৃত্যু ১৮৯। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৪ হাজার ৬৫,মৃত্যু ২৩৫। যুক্তরাজ্যে আক্রান্ত ৬২ হাজার ৩৯৯, মৃত্যু ৮৫। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৯ হাজার ২৯, মৃত্যু ৪৫। ব্রাজিলে মৃত্যু ২৮০,আক্রান্ত  ১ লাখ ৪ হাজার ১২।

পাশাপাশি, গত একদিনে পোল্যান্ডে ২৩, কানাডায় ৭৫, আর্জেন্টিনায় ১৫২, গ্রিসে ৯৭, পেরুতে ২৩৫, মেক্সিকোতে ৫২২, ভিয়েতনামে ১২১  এবং সাউথ আফ্রিকায় ১১৭ জন মারা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ  করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩