25 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গাইবান্ধায় পৌঁছেছে করোনার টিকা

গাইবান্ধায় পৌঁছেছে করোনার টিকা

গাইবান্ধায় পৌঁছেছে করোনার টিকা

বিএনএ,  গাইবান্ধা :সারাদেশের ন্যায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধা জেলায় শুরু হচ্ছে করোনা প্রতিষোধক টিকাদান কর্মসূচি । ৭ হাজার ২০০ এম্পুল কোভিড-১৯ টিকা পৌঁছেছে গাইবান্ধা  জেলা সিভিল সার্জন কার্যালয়ে ।

শনিবার(৩০ জানুয়ারী)  রাত আড়াইটার দিকে  ফ্রিজার ভ্যান থেকে চারটি কার্টুনে টিকাগুলো হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ এর আঞ্চলিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান সাংবাদিকদের জানান, ৭ হাজার ২০০ এম্পুল ভ্যাকসিনে ৩৬ হাজার ব্যক্তিকে টিকা দেয়া সম্ভব হবে। পর্যায়ক্রমে আরও টিকা আসবে। অতিসত্বর টিকাদান বুথ স্থাপনের জন্য সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রশিক্ষণপ্রাপ্ত টিকা প্রদানকারী নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এ টিকা প্রদান করা হবে।

এদিকে গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, কোভিড-১৯ স্বাস্থ্য ব্যবস্থাপনা জেলা কমিটির সভায় জেলায় টিকা প্রদানের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করে অচিরেই নিবন্ধন কার্যক্রম শুরু হবে। টিকাদান কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগকে সাথে নিয়ে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করবেন।

বিএনএ/আশরাফুল ইসলাম. ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন