28.9 C
আবহাওয়া
৯:৩৩ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

বিএনএ,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইনের সঞ্চালনায় এবং সভাপতি ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুপারনিউমারি অধ্যাপক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ পরিচালনা পর্ষদের সদস্য ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন এবং বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. লিয়াকত হোসেন মোড়ল।

প্রধান আলোচকের আলোচনায় অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, লেনিন যদি রাশিয়া না ফিরতেন তাহলে ব্লশেভিক বিপ্লব হত না, তেমনি বঙ্গবন্ধু যদি না ফিরতেন তাহলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে সংশয় তৈরি হত। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশে ফেরার মধ্যে বাংলাদেশ রাষ্ট্রটি বাস্তব রূপ পেয়েছিল। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, সে বঙ্গবন্ধু যখন বাংলাদেশে ডুকলেন তখন তিনি ক্ষমতায় ফিরলেন, বাংলাদেশ নিয়েই ফিরলেন। ৭ মার্চের ভাষণ ছিল সংগ্রামী আগামীর ইঙ্গিত আর ১০ জানুয়ারির ভাষণ ছিল সংগ্রামের সাফল্য নিয়ে তিতো হওয়ার দিক নির্দেশনা।

উল্লেখ, অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, বঙ্গবন্ধু পরিষদের একাংশের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাংবাদিক বৃন্দ, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/হাবিবুর,মনির

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির