26 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ইটভাটা ভেঙে দিল প্রশাসন

লোহাগাড়ায় ইটভাটা ভেঙে দিল প্রশাসন

লোহাগাড়ায় ইটভাটা ভেঙে দিল প্রশাসন

বিএনএ, লোহাগাড়া: চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ দুইটি ইটভাটা ভেঙে  দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

রোববার (৩১ জানুয়ারী) সকাল থেকে লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।

উপজেলার সদর ইউনিয়নের নুরুচ্ছাফা কোম্পানীর মালিকানাধীন কেএনবি ও সৈয়দ মাস্টারের মালিকানাধীন এলপিসি ইটভাটাকে অবৈধভাবে নির্মাণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায়  ভেঙে দেয়া হয়।

YouTube player

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক মুহাম্মদ জমির উদ্দিন।এ সময় সাতাকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন, র‍্যাব-৭ এর ডিএডি মুহাম্মদ আবদুল হক, লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ দেলোয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য  উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত ইটভাটায় অভিযান চালিয়ে ২টি ইটভাটা ভেঙে  দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

বিএনএ/রায়হান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ