18 C
আবহাওয়া
৯:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মামলা করবেন ডা. শাহাদাত

মামলা করবেন ডা. শাহাদাত

মামলা করবেন ডা. শাহাদাত

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে  অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবেন বিএনপির মেয়র প্রার্থী  ডা. শাহাদাত হোসেন।রোববার (৩১ জানুয়ারি) দুপুরে নাসিমন ভবন নগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আবারও সিটি করপোরেশন নির্বাচনের দাবি জানান।

ডা: শাহাদাত বলেন, নির্বাচনে সাড়ে ৭ শতাংশ ভোট পড়লেও নির্বাচন কমিশন ‘কারচুপি’ করে সাড়ে ২২ শতাংশ দেখিয়েছে।ইভিএমে ভোটের সংখ্যার প্রিন্টেড কপি না দেওয়া, ঘণ্টায় ঘণ্টায় ভোটের হিসেব না দেওয়া এবং নিজের ৪ থেকে ৫ শতাংশ ভোট কেড়ে নেওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৩টি মামলা করা হবে।

 

তিনি বলেন, সকালে ভোট কেন্দ্রে যাওয়ার পর বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ধানের শীষের এজেন্ট কার্ডে স্বাক্ষর না করে অসহযোগিতা করেন। নির্বাচন বিধি অনুযায়ী ভোট গ্রহণ শেষে গণনার পর প্রতিটি কেন্দ্রে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার নিয়ম থাকলেও এবারে নির্বাচনে তা করা হয়নি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

বিএনএ/ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা