23 C
আবহাওয়া
২:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে চোলাই মদসহ মাদক কারবারী আটক

রাজধানীতে চোলাই মদসহ মাদক কারবারী আটক

রাজধানীতে চোলাই মদসহ মাদক কারবারী আটক

বিএনএ, ঢাকা : ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ মো. আ. লতিফ (৫৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪।

ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, গোপন তথ্যে শনিবার র‌্যাব-৪ এর একটি দল আশুলিয়ার দূর্গাপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২১টি জারিক্যানে মোট ১০৫ লিটার চোলাই মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী লতিফকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে চোলাই মদ তৈরি করে গুদামজাত করে রাখতেন। পরে সেগুলো আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/এসকেকে, জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা