25 C
আবহাওয়া
৫:৩৩ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী


বিএনএ, ঢাকা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ইসহাক দার বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসবেন। সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে জানাজায় অংশ নেবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন।

এর আগে সকালে ইসহাক দার খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে দেয়া এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি। বার্তায় ইসহাক দার খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ