23 C
আবহাওয়া
৫:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে পাহাড় থেকে বন বিভাগের ১৯ শ্রমিককে অপহরণ

টেকনাফে পাহাড় থেকে বন বিভাগের ১৯ শ্রমিককে অপহরণ


বিএনএ, টেকনাফ : কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার পশ্চিমের পাহাড়ে অপহরণের এ ঘটনা ঘটে।

অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

অপহৃতরা হলেন আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)। বাকি দুইজনের নাম পাওয়া যায়নি।

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, প্রতিদিনের মতো বনবিভাগের পাহাড়ের বাগানে কাজ করতে গেলে ১৯ জনকে অপহরণ করে নিয়ে যায় একটি ডাকাত দল। এ ঘটনায় আমরা এপিবিএন পুলিশ, উপজেলা প্রশাসনহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে