33 C
আবহাওয়া
৯:৪৩ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির ১৪ নেতা বহিষ্কার

বিএনপির ১৪ নেতা বহিষ্কার


বিএনএ, ঢাকা: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে  শেরপুর জেলা বিএনপির ১৪ নেতাকে বহিষ্কার করেছে দলটি। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সদস্য ফিরোজ খান মুন, শ্রীবর্দী উপজেলাধীন ভেলুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল করিম, শেরপুর পৌর শাখার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন সেলু, পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম (রেজা মিরা), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, সদস্য ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ, সোনারগাঁ থানাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. নুরুজ্জামান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন প্রধানীয়া এবং দিনাজপুর জেলাধীন হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা ও সদস্য মো. গোলাপ হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ! জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে - তথ্যমন্ত্রী