20 C
আবহাওয়া
৪:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আজ নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় যাচ্ছেন বৃহস্পতিবার

বিএনএ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকায় প্রচারের অংশ হিসেবে আজ শনিবার (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জ সফরে যাচ্ছেন।

সকালে তিনি নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। দুপুরে তিনি কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

তার সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা শহরের পাশাপাশি টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। এখানে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।

শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসভা দুটির নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি নিরাপত্তা বাহিনী কাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার প্রতিনিধি অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, আওয়ামী লীগ সভাপতি দুটি জনসভা থেকে তার বক্তব্যে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ইতিহাসের বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা