25 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বসেছে ২৯ হাজার ৩৯৯ শিক্ষার্থী

চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বসেছে ২৯ হাজার ৩৯৯ শিক্ষার্থী

ফাইল ছবি

বিএনএ, চট্টগ্রাম : ১৩ বছর পর পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের ১৪টি ও ১৫ উপজেলার ২৭টিসহ মোট ৪১টি কেন্দ্রে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে সবশেষ বৃত্তি পরীক্ষা হয়েছিল ২০০৮ সালে।২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) শুরু হলে বন্ধ হয়ে যায় বৃত্তি পরীক্ষা। পিএসসির ফলাফলের ওপর ভিত্তি করে তখন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো। গত তিন বছর করোনার কারণে পিএসসি পরীক্ষা হয়নি।

প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) ও চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. শহীদুল ইসলাম কোতোয়ালী থানাধীন গুলএজার বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডবলমুরিং থানাধীন লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালী থানাধীন সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এসময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া, কোতোয়ালী থানা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন-উর রশিদ উপস্থিত ছিলেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!