23 C
আবহাওয়া
৩:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » পেলের মৃত্যুতে নেইমার, মেসির শোক

পেলের মৃত্যুতে নেইমার, মেসির শোক


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ফুটবল সম্রাট পেলের বিদায়ে শোকাহত পুরো বিশ্ব। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিওনেল মেসি, নেইমাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেকেই পেলের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেছেন।

নেইমার লিখেছেন, ফুটবলকে খেলার গন্ডি থেকে আপনিই বের করে এনেছেন। ফুটবলকে সার্বজনীন করে তুলেছেন আপনিই। সবাই ফুটবলে মজছে আপনাকে দেখেই।’

নেইমার আরও লিখেন, ১০, শুধুই একটি নম্বর ছিল পেলের আগে। পেলের আগে ফুটবল শুধু একটি খেলা ছিল। তিনি ফুটবলকে শিল্প এবং বিনোদনে পরিণত করেছেন। তিনি দরিদ্র, কৃষ্ণাঙ্গদের আওয়াজ ওঠাতে সক্ষম করেছেন এবং ব্রাজিলীয়দের দৃশ্যমান করেছেন গোটা বিশ্বের কাছে। তিনি চলে গেছেন, কিন্তু তার জাদু থেকে যাবে। পেলে চিরকালীন।”

লিওনেল মেসি লিখেছেন, তার আত্মার শান্তি কামনা করি। জানি না কি বলব। দিয়েগো মারাদোনার পর পেলেও চলে গেলেন। মানতে কষ্ট হচ্ছে।

এমবাপ্পেকে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন৷ তবে তার কীর্তি কখনো আমাদের ছেড়ে যাবে না। শান্তিতে ঘুমান রাজা’।

সাও পাওলোর আলবার্ট আইনস্টান হাসপাতালে স্থানীয় সময় ৩ টা ২৭ মিনিটে মারা যান পেলে। কোলন ক্যান্সার জটিল রূপ নেয়ায় একাধিক অঙ্গ বিকল হওয়ায় ব্রাজিলীয় এ ফুটবল লিজেন্ডের মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে