26 C
আবহাওয়া
৯:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়

ঢাবি

বিএনএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে।সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল।সমিতির ১৫ পদের কেবল একটি সদস্য পদে জয় পেয়েছেন বিএনপিপন্থি সাদা দলের শিক্ষকদের একজন।

নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. মো. নিজামুল হক ভুইয়া। এই দুই পদসহ

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সমিতির নতুন কমিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। তিনি পেয়েছেন ৯৪৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা দলের ড. ইয়ারুল কবীর। তিনি পেয়েছেন ৩৯২ ভোট।

৯৭০ ভোট পেয়ে সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মো. নিজামুল হক ভুইয়া। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ড. আব্দুস সালাম পেয়েছেন ৩৮১ ভোট।

সহসভাপতি পদে ৮২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. সাবিতা রিজওয়ানা রহমান। এ ছাড়া ৮৫০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ড. মো. আকরাম হোসেন। আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৮২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. মো. আবদুর রহিম।

এর বাইরে শিক্ষক সমিতির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ড. এজিএম শফিউল আলম ভুইয়া, ড. ইসতিয়াক মঈন সৈয়দ, ড. লাফিফা জামাল, ড. চন্দ্রনাথ পোদ্দার, মো. লুৎফর রহমান, ড. মো. নাসির উদ্দিন মুন্সী, ড. মো. আব্দুল মঈন, ড. সাদেকা হালিম, ড. জিনাত হুদা এবং ড. ফিরোজ আহমেদ। এর মধ্যে কেবল মো. লুৎফর রহমানই সাদা দল থেকে জয় পেয়েছেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন