27.3 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » জয় দিয়ে বছর শেষ করেছে ম্যান সিটি

জয় দিয়ে বছর শেষ করেছে ম্যান সিটি

জয় দিয়ে বছর শেষ করেছে ম্যান সিটি

বিএনএ ক্রীড়া ডেস্ক: শেষ ম্যাচে জয় পেয়েছে ম্যান সিটি। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি বছরের শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করে বছর শেষ করলো পেপ গার্দিওলার শিষ্যরা।

ব্রেন্টফোর্ডের মাঠে এদিন ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি।  কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোল করেন ফিল ফোডেন। শেষ পর্যন্ত তার গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। সিটিকে পাইয়ে দেয় পূর্ণ ৩ পয়েন্ট।

এটি ছিল প্রিমিয়ার লিগে ম্যানসিটির টানা দশম জয়। অন্যদিকে সিটির দায়িত্ব নেয়ার পর চতুর্থবারের মতো টানা দশম ম্যাচে জয় তুলে নেয়ার কৃতিত্ব দেখালেন গার্দিওলা।

অবশ্য বিরতির পর  আরও একবার জালের নাগাল পেয়েছিলেন ফোডেন। জালের নাগাল পেয়েছিলেন আইমেরিক লাপোর্তেও। কিন্তু সেগুলো বাতিল হয়। ডি ব্রুইনেও নেওয়া শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। তাতে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্কাই ব্লুজরা। এ নিয়ে ২০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫০ পয়েন্ট।

এদিকে,  ঘরের মাঠে ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি। ড্রয়ের ফলে ম্যান সিটির সঙ্গে তাদের ব্যবধান বেড়ে গেল। লিগের ২০ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে তারা।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ