28 C
আবহাওয়া
১১:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গোপালগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা,হোমিও চিকিৎসক গ্রেফতার

গোপালগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা,হোমিও চিকিৎসক গ্রেফতার

গোপালগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা,হোমিও চিকিৎসক গ্রেফতার

বিএনএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোলায়মান শাহ (৫০) নামে এক হোমিও চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলার ওয়াবদারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আদালতের মাধ্যমে সোলায়মান শাহকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত সোলায়মান শাহ চাঁদপুর জেলার মতলব উপজেলার ছোট কিনারচর গ্রামের হযরত আলীর ছেলে।সে কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে হোমিও চিকিৎসা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানিয়েছেন, সোলায়মান শাহ নিজ চেম্বারে বসে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।সে সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হোমিও চিকিৎসক সোলায়মান শাহকে হাতেনাতে ধরে ফেলে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোলায়মান শাহকে গ্রেফতার করে পুলিশ।

তিনি বলেন, ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।সোলায়মান শাহ এর আগে গত মে মাসে উপজেলার বুজুর্গোকোন বাজারে একই ধরণের একটি ঘটনা ঘটিয়েছিল। সে ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। সেই মামলাটি বর্তমানে চলমান রয়েছে বলে জানান ওসি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে