বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিপিএল নিলামে ক্রিকেটার নাঈম শেখকে সর্বোচ্চ এক কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম রয়্যালস।
এই নিলাম শুরু হয় ৫০ লাখ টাকা ভিত্তিমূল্য থেকে। ‘এ’ ক্যাটাগরির এই ক্রিকেটারকে নিজের ক্লাবে নিতে হুড়োহুড়ি পড়ে যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে।
দর হাঁকাহাঁকি শেষে এক কোটি ১০ লাখ টাকায় বিক্রি হন নাঈম শেখ।
‘এ’ ক্যাটাগরিতে থাকা আরেকজন ক্রিকেটার লিটন দাসকে ৭৫ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।
এর মধ্যে অবিক্রিত রয়ে গেছেন ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এ বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।
এছাড়া মুশফিকুর রহিমও অবিক্রিত রয়ে গেছেন। ম রহিম ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে বিদায় নিয়েছেন।
‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার তানজিম সাকিবের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা।
শেষ পর্যন্ত ৬৫ লাখ টাকায় তাকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স।
এই ক্যাটাগরিতে থাকা ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে ৪৪ লাখ টাকায় কিনেছে রাজশাহী।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

