25 C
আবহাওয়া
৪:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার সোনা জব্দ

শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার সোনা জব্দ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে শারজাহ থেকে আসা ‘এয়ার এরাবিয়ার’ এর জি-৯৫২০ ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি একটি টিম।

তবে চালানটির মালিক খুঁজে পায়নি সংস্থাটি।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই উড়োজাহাজে তল্লাশি চালান। এফ-৯ সিটের নিচে কালো টেপ মোড়ানো দুটি প্যাকেট সোনার বারগুলো পাওয়া যায়।

উদ্ধার করা সোনার মোট ওজন চার কেজি ৪২০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৫৪ লাখ টাকা।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সোনার বারগুলো কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলে আব্দুল মতিন তালুকদার জানিয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!