26 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চুয়েট ক্যারিয়ার ক্লাবের নবীন শিক্ষার্থীদের বরণ

চুয়েট ক্যারিয়ার ক্লাবের নবীন শিক্ষার্থীদের বরণ


বিএনএ, চুয়েট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যারিয়ার ক্লাবের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ২০২০-২১শিক্ষাবর্ষের প্রায় ৬০জনের অধিক শিক্ষার্থীদের বরণ করে নেয় ক্লাবটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক রেজাউল করিম, ক্যারিয়ার ক্লাবের মডারেটর এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক মেহেদী হাসান চৌধুরী,পানি সম্পদ কৌশল বিভাগের শিক্ষক পোলেন চাকমা, ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রিয়ন্তি পাল টু্ম্পা, ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাহিদ হাসান ও সম্পাদক আশফাক আসিফ।

অনুষ্ঠানের শুরুতে চুয়েট ক্যারিয়ার ক্লাব আদ্যোপান্ত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টশন এর মাধ্যমে তুলে ধরা হয়।এরপর সমসাময়িক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাহিদ হাসান বলেন, ২০১৯-২০শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা খুব প্রাণোচ্ছলভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের অনুজদের ক্লাবে বরণ করে নিয়েছে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ক্যারিয়ার ক্লাবের কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি উচ্চ শিক্ষা এবং আগামীদিনের মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে কিভাবে প্রস্তুত রাখতে হবে সে ব্যাপারে অনুপ্রাণিত করে ক্লাবটি।

বিএনএ/রাব্বানী, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!